Advertisement
E-Paper

এসএসসি মামলায় সাময়িক স্বস্তিতে রাজ্য! আদালত অবমাননার মামলা শুনল না হাই কোর্ট

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি বা স্কুল শিক্ষা দফতর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১১:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় স্বস্তিতে রাজ্য এবং এসএসসি। এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনল না কলকাতা হাই কোর্ট। বুধবার আদালতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সুপ্রিম কোর্ট ওই মামলা শুনবে।

উচ্চ আদালতের পর্যবেক্ষণ, হাই কোর্টের রায়ে কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। কিছু অংশ বহাল এবং খারিজ হয়েছে। আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কি না, সে সংক্রান্ত মামলা শীর্ষ আদালত শুনবে।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যা যা নির্দেশ দিয়েছিল, সেগুলি কেন কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও পদক্ষেপ করেনি এসএসসি বা স্কুল শিক্ষা দফতর। তার প্রেক্ষিতে এক দিনের মধ্যে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে ব্যাখ্যা দিতে বলা হয়। এর আগে শুনানিতে বিচারপতি বসাক আদালতের নির্দেশ মেনে ‘দাগি’ শিক্ষকদের বেতন ফেরত-সহ দাগি এবং অযোগ্যদের ওএমআর প্রকাশের কথা বলেন। পরের শুনানিতে রাজ্যের তরফে নতুন বক্তব্য রাখার আর্জি জানানো হয়। নতুন আইনি যুক্তি পেশ করার জন্য রাজ্যকে সময় দেয় দুই বিচারপতির বেঞ্চ।

Advertisement

যদিও এসএসসি এবং শিক্ষা দফতরের তরফে শুরু থেকেই সওয়াল করে দাবি করা হয়েছিল, সংশ্লিষ্ট মামলার গ্রহণযোগ্যতা নেই। কারণ, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই মামলা করতে হলে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে মামলাকারীদের। অন্য দিকে, মামলাকারীদের আইনজীবীর যুক্তি ছিল, আদালতের নিজস্ব ক্ষমতা রয়েছে অবমাননার মামলা শোনার। সেই আবহে শেষমেশ আদালত অবমাননার মামলা শুনল না কলকাতা হাই কোর্ট।

সংক্ষেপে
  • ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। বলল, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।
  • এসএসসি-র শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কলকাতা হাই কোর্ট এই সংক্রান্ত শুনানির পর ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল।
  • রাজ্যের ২৬ হাজার চাকরি (আদতে ২৫,৭৫২) বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।
Bengal SSC Recruitment Case SSC Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy