Advertisement
E-Paper

টেট উত্তীর্ণদের তালিকায় মমতা, অভিষেক, অমিত শাহ, কী ব্যাখ্যা পর্ষদ সভাপতি গৌতম পালের?

হাই কোর্টের নির্দেশ মেনে গত ১১ নভেম্বর ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১ হাজার ৮৩২ পাতার সেই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার নাম রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৫:১৫
প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। — নিজস্ব চিত্র।

প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে সাইবার হানা হয়ে থাকতে পারে। কেউ হয়তো নিজেদের তৈরি করা তালিকা ঢুকিয়ে দিয়েছে। প্রাথমিকে যোগ্যতা নির্ধারণের পরীক্ষা অর্থাৎ টেট উত্তীর্ণদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সুজন চক্রবর্তী, এমন সব নাম থাকা নিয়ে ব্যাখ্যা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

হাই কোর্টের নির্দেশ মেনে গত ১১ নভেম্বর ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১ হাজার ৮৩২ পাতার সেই তালিকায় প্রায় ১ লক্ষ ২৫ হাজার নাম রয়েছে। ঘটনাচক্রে চাকরিপ্রার্থীদের সেই তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, সুজন চক্রবর্তী এবং অমিত শাহ— এমন সব নামও। কাকতালীয় ভাবে ওই নামগুলির সঙ্গে দেশ এবং রাজ্যের কয়েক জন ওজনদার রাজনীতিকের নামেরও আশ্চর্যজনক মিল রয়েছে। তা নিয়ে পর্ষদ সভাপতি গৌতম বলেন, ‘‘ওই তালিকা কেউ হ্যাক করে নিজেরাই তৈরি করেছে কি না তা দেখতে বলেছি। এখন অনেকে ওয়েবসাইট বানিয়ে নিজেরাই নামগুলি ঢুকিয়ে দেয়।’’

তবে চাকরিপ্রার্থীদের নাম রাজনীতিকদের সঙ্গে হুবহু মিলে যেতে পারে বলেও মন্তব্য করেছেন গৌতম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কিছু দিন আগে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় ২০১৪ সালের টেট উত্তীর্ণদের তালিকা প্রকাশ করতে। সেই নির্দেশ মেনেই গত ১১ নভেম্বর তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের ওয়েবসাইটে যে তালিকা পাওয়া গিয়েছে তাতে রয়েছে এমন সব নাম।

TET Jobs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy