করোনা পরিস্থিতির জেরে জরুরি ওষুধপত্রের সঙ্কট এবং কালোবাজারি যাতে মাথাচাড়া না দেয়, তা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল ‘ডক্টর্স ফর ডেমোক্র্যাসি’।ওই সংগঠনের তরফে চিকিৎসক অমিত পান, তমোনাশ ভট্টাচার্য ও অমিতাভ ভট্টাচার্যের বক্তব্য, বিজ্ঞানসম্মত সচেতনতার মাধ্যমেই করোনার সংক্রমণ এবং সঙ্কট মোকাবিলা করা সম্ভব। সাধারণ মানুষ এবং সরকার, উভয়কেই এই বিষয়ে সতর্ক হতে হবে। লকডাউন পরিস্থিতিতে জীবিকার সঙ্কটে পড়া অসংগঠিত শ্রমিক ও দৈনিক মজুরদের জন্য আর্থিক প্যাকেজের দাবিও করেছেন ওই চিকিৎসকেরা।