Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: করোনায় নতুন আক্রান্ত প্রায় সাড়ে ৭০০, কলকাতায় বেড়ে ১৩৯, ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত ৯

রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলাতেও ফের শতাধিক বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:১৮

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে করোনার নতুন সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও প্রায় সাড়ে ৭০০-তে পৌঁছল। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় ফের শতাধিক বাসিন্দার মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। যদিও কোভিডে মৃতের দৈনিক সংখ্যা কমেছে।

রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। তার মধ্যে কলকাতার বাসিন্দা ১৩৯। উত্তর ২৪ পরগনায় আরও ১১৮ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, হুগলিতে ৬৩, নদিয়ায় ৬১, দক্ষিণ ২৪ পরগনায় ৫৮ এবং হাওড়ায় ৪৯ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সেই সঙ্গে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৩ জন। তবে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬৮৩।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯ জন কোভিড রোগী মারা গিয়েছেন। তার মধ্যে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ২ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। এ ছাড়া কলকাতা, বাঁকু়ড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এবং হুগলিতে ১ জন করে রোগী মারা গিয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৮ হাজার ৭৩৬ জনের করোনায় মৃত্যু হয়েছে।

রাজ্যে দৈনিক টিকাকরণ আগের দিনের থেকে কম হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রবিবার সকালে মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৮৫ হাজার ৬৫ জনকে টিকা দেওয়া হয়েছে। যদিও শনিবারের পরিসংখ্যানে ওই সংখ্যাটি ছিল প্রায় সাড়ে ৯ লক্ষ।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১১৭টি। নতুন আক্রান্ত নিম্নমুখী হলেও সংক্রমণের দৈনিক হার বে়ড়ে হয়েছে ১.৯০ শতাংশ।

COVID-19 Coronavirus COVID-19 Deaths Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy