Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে কমল দৈনিক আক্রান্ত, কোভিডে মৃত্যুও শূন্যই

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২২ ২৩:০৭

ফাইল চিত্র।

বুধবার আবার কমল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণও পঞ্চাশের নীচেই রয়েছে। কমল রাজ্যে দৈনিক সংক্রমণের হারও। অন্য দিকে, বুধবার সামান্য বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৪৪৪ জন।

এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৪ জন। বুধবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ২৩ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৪৯ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৩৫৭।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy