Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক আক্রান্ত আবার বেড়ে পঞ্চাশের উপর, বাড়ল সক্রিয় রোগীও

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২২ ২৩:০৭

ফাইল চিত্র।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বাড়ল। বেড়ে দাঁড়াল পঞ্চাশের উপর। সেই সঙ্গে বাড়ল রাজ্যে দৈনিক সংক্রমণের হারও। পাল্লা দিয়ে শুক্রবার রাজ্যে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। অন্য দিকে, গত ২৪ রাজ্যে কোনও কোভিড রোগীরই মৃত্যু হয়নি।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ২০৫ জন।

এই নিয়ে টানা ছ’দিন রাজ্যে কোভিডে মৃত্যু শূন্য। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০১ জন। শুক্রবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ১৭৪ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.৪৩ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩৫।

Advertisement
Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy