Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক সংক্রমণ ৯০০-র উপরেই, উত্তর ২৪ পরগনায় বাড়লেও সামান্য কমল কলকাতায়

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৮ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২১ ২১:১৩
গ্রাফিক্স সনৎ সিংহ।

গ্রাফিক্স সনৎ সিংহ।

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশেষ হেরফের দেখা গেল না বৃহস্পতিবার। কলকাতায় আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও কিছুটা বেড়েছে উত্তর ২৪ পরগনায়। বুধবারের তুলনায় কোভিড পরীক্ষা সামান্য বেশি হয়েছে। কমেছে সংক্রমণের হার। তবে দৈনিক মৃত্যু একই রয়েছে।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯১৮ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতাই রয়েছে। মহানগরীতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৮ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৭৭), হাওড়া (৭৪), হুগলি (৫৪), নদিয়া (৪৬)।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে প্রাণ গিয়েছে ১৯ হাজার ১৮৮। বৃহস্পতিবার কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় ৫ জন করে প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে ৪১ হাজার ৩৪১ জনের। সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ২.২২ শতাংশ। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য বেড়ে হয়েছে ৮ হাজার ১৯৩। সংক্রমণমুক্ত হয়েছেন ৮৬৩ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫ লক্ষ ২৮ হাজার ৯৮২ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাদান হয়েছে মোট ৮ কোটি ১ লক্ষ ১৯ হাজার ৪৮০।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy