Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: করোনা সংক্রমণের হার এক লাফে অনেকটা বাড়ল রাজ্যে, কলকাতায় আক্রান্ত দেড়শোর উপর

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনু‌যায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৭১ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ২১:৪৪
গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০-র কাছাকাছি। বুধবারই তা এক লাফে ৬১৯ থেকে বেড়ে হয়েছিল ৭৮৬। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দৈনিক সংক্রমণের হার আবার ছাড়াল দুই শতাংশ। বিগত পাঁচ দিন ধরে রাজ্যে দৈনিক কোভিডে মৃত্যুর সংখ্যা ১০-র উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় টিকাকরণও কম হয়েছে রাজ্যে।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনু‌যায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৭১ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৪ হাজার ১৭ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতাই। মহানগরীতে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় সংক্রমিতের সংখ্যা ১৪৩। তার পরেই রয়েছে হুগলি (৬১), দক্ষিণ ২৪ পরগনা (৫৯), নদিয়া (৫৩), হাওড়া (৫০)।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যা ১৩। এ দিন উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। কলকাতায় এক জন। বৃহস্পতিবার কোভিড পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ১৮৩ জনের। এ দিন সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২.২৩ শতাংশ। প্রসঙ্গত, কোভিড পরীক্ষার কত শতাংশ পজিটিভ, তা-ই বোঝা যায় সংক্রমণের হার থেকে। এ দিন সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৫৯৩।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন তিন লক্ষ ৫৯ হাজার ৭৯৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ছ’কোটি সাত লক্ষ ৪৯ হাজার ৫১২।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy