Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: এক ধাক্কায় সংক্রমণের হার বেড়ে ২ শতাংশ ছাড়াল রাজ্যে, সক্রিয় রোগী বাড়ল কলকাতায়

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। কলকাতায় নতুন আক্রান্ত ১৫৪ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ২২:৪৬
গ্রাফিক- সনৎ সিংহ।

গ্রাফিক- সনৎ সিংহ।

গত তিন দিন ধরে দেড় শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছিল রাজ্যে দৈনিক সংক্রমণের হার। সোমবার তা এক লাফে আবার বেড়ে দু’শতাংশ ছাড়াল রাজ্যে। তিন দিন পর রাজ্যে কোভিড পরীক্ষা অনেকটাই কমে নামল ২২ হাজারে। কলকাতায় দৈনিক আক্রান্ত দেড়শোর কাছে এলেও সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়ল মহানগরীতে। তবে রাজ্যে কমল মৃত্যু।

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। কলকাতায় নতুন আক্রান্ত ১৫৪ জন। উত্তর ২৪ পরগনাতেও আবার দৈনিক আক্রান্ত কমে ১০০-র নীচে নামল। নতুন সংক্রমিতের সংখ্যা ৮৫। কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৯, ৩৬ এবং ৩৫।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ন’জনের। তার মধ্যে কলকাতায় চার জন রোগীর মৃত্যু হয়েছে। হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় দু’জন করে রোগী মারা গিয়েছেন এ দিন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৫৫৩ জন। বৃহস্পতিবার সংক্রমণমুক্ত হয়েছেন ৫০৫ জন। কোভিড পরীক্ষা হয়েছে ২২ হাজার ৮০ জনের। সংক্রমণের হার বেড়ে হল ২.১১ শতাংশ। বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমে হল সাত হাজার ৫৯০।

সোমবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৯০ হাজার ৮৮৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ন’কোটি ৪৬ লক্ষ ৩২ হাজার ৯৯৭।

Coronavirus in West Bengal COVID-19 corona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy