Advertisement
E-Paper

ডিএ চেয়ে অনশনকারী কর্মচারী নেতা গুরুতর অসুস্থ! ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

হাসপাতাল সূত্রের খবর, ‘ইন্টারন্যাল মেডিসিন’ বিভাগের এক চিকিৎসকের তত্ত্বাবধানে এইচডিইউ-তে ভর্তি করানো হয়েছে কর্মচারী সংগঠনের ওই নেতাকে। তাঁর হৃদ্‌স্পন্দনের গতি কম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৪
Dearness Allowance movement: leader of the hunger strike team become sick, admitted to hospital

ডিএর দাবি আন্দোলনে সরকারি কর্মীরা। ছবি: সংগৃহীত।

অনশন চলাকালীনই শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিলেন তিনি। পরে জানা গেল, বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ গুরুতর অসুস্থ। তাঁর পালস রেট ৪৯। মঙ্গলবার তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, ‘ইন্টারন্যাল মেডিসিন’ বিভাগের এক চিকিৎসকের তত্ত্বাবধানে এইচডিইউ-তে ভর্তি করানো হয়েছে কর্মচারী সংগঠনের ওই নেতাকে। তাঁর হৃদ্‌স্পন্দনের গতি কম। মাথা ঘোরা এবং বুক ধড়ফড়ানির সমস্যা রয়েছে।

আপাতত হল্টার মনিটরিংয়ে রাখা হয়েছে ভাস্করকে। বৃহস্পতিবার আরও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হতে পারে। প্রসঙ্গত, বকেয়া ডিএর দাবিতে গত ১৩ দিন ধরে সরকারি কর্মচারীদের একাংশ অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই দলেই ছিলেন ভাস্কর।

DA DA Case Dearness allowance Hunger strike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy