Advertisement
E-Paper

টাকা ফেরাতে ডাক নবান্ন অভিযানের

সাড়ে তিন বছর ধরে টাকা ফেরত পাওয়ার দাবিতে রাস্তায় লড়াই চলছে তাঁদের। রাস্তায় থেকেই আরও লড়াই তীব্র করার ডাক দিল ‘আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চ’। তাদের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় না বসলে এ বার সরাসরি নবান্ন অভিযান হবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখল তারা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৭ ০৩:২২

সাড়ে তিন বছর ধরে টাকা ফেরত পাওয়ার দাবিতে রাস্তায় লড়াই চলছে তাঁদের। রাস্তায় থেকেই আরও লড়াই তীব্র করার ডাক দিল ‘আমানতকারী ও এজেন্ট সুরক্ষা মঞ্চ’। তাদের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী আলোচনায় না বসলে এ বার সরাসরি নবান্ন অভিযান হবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখল তারা।

ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থার হাতে প্রতারিত আমানতকারী ও এজেন্টদের নিয়ে শুক্রবার ‘নিষ্পত্তিকরণ যাত্রা’র ডাক দিয়েছিল সুরক্ষা মঞ্চ। কলকাতা ও হাওড়া স্টেশন থেকে এ দিন দুপুরে দু’টি বিশাল মিছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নামঞ্চে পৌঁছনোর সময় থেকেই যানজটে গতি রুদ্ধ হয়ে যায় মধ্য কলকাতার। প্রথমে রানি রাসমণির তিনটি এবং পরে দু’টি লেন জুড়়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা বসেছিলেন বিক্ষোভকারীরা। শেষমেশ ডিসি-সহ কলকাতা পুলিশের কর্তারা উদ্যোক্তাদের আশ্বাস দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সুরক্ষা মঞ্চের আলোচনার ব্যবস্থা করে দেওয়া হবে। সাম্প্রতিক কালে কোনও বিক্ষোভেই পুলিশের তরফে এমন মনোভাব দেখা যায়নি। পুলিশকর্তাদের আশ্বাসে আপাতত আস্থা রেখেই অবস্থান তুলে নেওয়া হয় ৬ ঘণ্টা ধর্ণার পরে।

মঞ্চের আহ্বায়ক সুবীর দে অবশ্য বলেন, ‘‘সাড়ে তিন বছরে ১৬৮ জন বিপন্ন মানুশের লাশ কাঁধে নিয়ে আমরা এগিয়েছি। অনন্ত কাল অপেক্ষা করব না। দিনদশেকের মধ্যে মুখ্যমন্ত্রীর তরফে আলোচনার ডাক না এলে হাজার হাজার মানুষ নিয়ে নবান্ন অভিযান হবে।’’ মঞ্চ থেকে তাঁর ওই ঘোষণায় সম্মতি জানায় উপস্থিত জনতা। অবস্থান-মঞ্চে গিয়ে এ দিন প্রতারিত মানুষের লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, প্রাক্তন ছাত্র নেতা অসীম চট্টোপাধ্যায়, মনোজ ভট্টাচার্য প্রমুখ। মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিল সুরক্ষা মঞ্চ। তবে সরকারের তরফে কোনও প্রতিনিধি আসেননি।

Advertisement

ভুক্তভোগীদের দাবি, অর্থলগ্নি সংস্থা সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য নিয়মিত শুনানি চালাক হাইকোর্ট। আর ওই সব সংস্থার সুবিধাভোগীদের সম্পত্তি চিহ্নিত করে টাকা ফেরতের জন্য উদ্যোগী হোক কেন্দ্রীয় ও রাজ্য সরকার। তবে সমাবেশ শেষে সুরক্ষা মঞ্চের নেতৃত্ব ভুক্তভোগীদের আবেদন জানিয়েছেন, আর যেন তাঁরা ওই ধরনের সংস্থায় টাকা না রাখেন।

March To Nabanna Depositor and Agent Protection Platform Fraud Agency
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy