E-Paper

পুলিশকর্মীদের উপরে হামলা মাদক কারবারিদের, ধৃত ২

মাদক-কারবারে যুক্ত থাকা এবং পুলিশের উপরে হামলার অভিযোগে দু’জনকে গ্রেফতার এবং কয়েক জনকে আটক করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আমবাগানে চলছিল মাদক কারবারিদের বৈঠক। সেখানে অভিযানে যাওয়া পুলিশকর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল ওই কারবারিদের বিরুদ্ধে। সোমবার ১১টা নাগাদ মালদহের মানিকচকে এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং দুই সিভিক কর্মী জখম হন। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশ জানিয়েছে, মাদক-কারবারে যুক্ত থাকা এবং পুলিশের উপরে হামলার অভিযোগে দু’জনকে গ্রেফতার এবং কয়েক জনকে আটক করা হয়েছে।

জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মাদক কারবারের বিরুদ্ধে ‘জ়িরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। আপস করা হবে না। পুলিশের উপরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফকিরতলা, শেখটোলা, হাকিমটোলা, মণ্ডলপাড়া ও ডাল্লুটোলা এলাকায় আমবাগান ঘিরে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছে। প্রশাসনকে জানানো হলেও সমস্যা মেটেনি। এ দিন মানিকচক থানার পুলিশ ফকিরতলার একটি আমবাগানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আটটি মোটরবাইক আটক করা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

manikchak

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy