ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল এ বার হুগলির ডানকুনিতে।
মৃতার নাম হাসিনা বেগম (৬০)। তিনি ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে দাবি, রাজ্যে এসআইআর নিয়ে তৎপরতা বাড়তেই অসুস্থ হয়ে পড়েছিলেন হাসিনা। দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়েও যাওয়া হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মেয়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন বৃদ্ধা। স্থানীয়দের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ছিল না। সেই কারণে তিনি বেশ চিন্তায় ছিলেন। তার থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন।
বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর বাড়িতে যান ডানকুনি পুরসভার পুরপ্রধান হাসিনা শবনম। পুরপ্রধান বলেন, ‘‘এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ। বিশেষ করে যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। হাসিনা বেগমেরও নাম ছিল না। এলাকায় আরও এক জন অসুস্থ হয়ে পড়েছেন একই কারণে।’’
‘এনআরসি-এসআইআর নিয়ে আতঙ্কে’ গত সপ্তাহে আত্মহত্যা করেছিলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। উদ্ধার হওয়া ‘সুইসাইড নোটে’ সে কথাই বলা ছিল বলে দাবি। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঠিক তার পরেই কোচবিহারেও এক জন আত্মহত্যার চেষ্টা করেন! পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তা নিয়ে আতঙ্কে ছিলেন বছর ষাটের ওই বৃদ্ধ। এর পর বীরভূমের ইলামবাজারেও এক বৃদ্ধ এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইলামবাজার থানায় অভিযোগও দায়ের হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা