এসআইআরের কাজে ইতিমধ্যে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এ ছাড়া জেলার জন্য ১২ জন পর্যবেক্ষক নিয়োগ করা নেওয়া হয়েছে। সোমবার আরও পাঁচ জন ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।
এই রাজ্যেই কেন এত পর্যবেক্ষক নিয়োগ করতে হচ্ছে কমিশনকে? কমিশন মনে করছে, এসআইআরের কাজে এ রাজ্যে অনেক ডিইও (জেলা নির্বাচনী আধিকারিক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার) এবং ইআরও (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-র ভূমিকা সদর্থক নয়। তাই তাঁদের কাজের উপর নজরদারি করতে পর্যবেক্ষক নিয়োগ করতে হচ্ছে।
আরও পড়ুন:
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের একটি সূত্র জানাচ্ছে, গত মাসে জেলা প্রশাসনগুলির সূত্রে দু’টি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য মিলেছিল— প্রথমত, অনুপস্থিত, ঠিকানা বদল, মৃত এবং ডুপ্লিকেট (এএসডিডি)—এমন প্রায় লক্ষাধিক ফর্ম গ্রহণ করা হলেও সেগুলি ফেলে রাখা হয়েছে। এখনও করা হয়নি ডিজিটাইজ়। দ্বিতীয়ত, অনেক জায়গায় কমিশনের বিধি ভেঙে তথ্য ডিজিটাইজ় করার কাজ গিয়েছে বেসরকারি হাতে। তাতে বহু তথ্যের গরমিল ধরা পড়ছে।
আরও পড়ুন:
জেলাগুলি থেকে এই তথ্য পাওয়ার পরে কমিশন জেলাশাসকদের জানিয়ে দিয়েছিল, এসআইআর-এ এতদিন ধরে হওয়ার কাজের পূর্ণাঙ্গ যাচাই করবেন বিশেষ পর্যবেক্ষকেরা। করতে পারবেন যে কোনও নমুনার যাচাই। মিলিয়ে দেখতে পারবেন বিএলও-দের নথিবদ্ধ করা তথ্যও। এর পরেই বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে কমিশন। তিনি গোটা রাজ্যের এসআইআর-কাজের গুণমান যাচাইয়ের দায়িত্বে রয়েছেন। তাঁর সহযোগী আরও ১২ জন বিশেষ পর্যবেক্ষক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা