শনিবার রাতেই দিল্লি থেকে রাজ্যের সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) দফতরে এসে পৌঁছোল এসআইআরের তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি) তালিকা। শুধু তা-ই নয়, কথামতো পাঠানো হয়েছে ‘নো-ম্যাপিং’ ভোটার তালিকাও। শনিবার রাতে সেই তালিকা পাঠানো হয়েছে ইআরও-দের কাছে। রবিবার থেকে সুপ্রিম কোর্টের নির্দেশমতো টাঙানো শুরু হবে বলে জানিয়েছে কমিশন। তবে শনিবার দিনভর রাজ্যের বিভিন্ন জায়গায় লজিক্যাল ডিসক্রিপ্যান্সির যে তালিকা প্রকাশ করা হয়, তা কোথা থেকে এল? কী ভাবে প্রকাশিত হল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
শনিবার বিভিন্ন জেলায় নির্দিষ্ট দফতরে ওই তালিকা টাঙিয়ে দেওয়ার বিষয় প্রকাশ্যে আসে। সেই বিষয়টা গোচরে আসতেই বার্তা দিল কমিশন। যে সব জায়গা থেকে তালিকা প্রকাশ হয়েছে, সেই সব জেলার নিবার্চনী আধিকারিক (ডিইও) তথা জেলাশাসকদের কাছে কমিশন রিপোর্ট চাইল।
পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় শুনানিতে ডাক পড়া ব্যক্তিদের লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী গত বুধবার কমিশন জানিয়েছিল, শনিবারেই তালিকা প্রকাশ করা হবে। শুধু লজিক্যাল ডিসক্রিপ্যান্সির তালিকা নয়, কমিশন জানিয়েছিল, তারা ‘নো-ম্যাপিং’ ভোটার তালিকাও প্রকাশ করবে। শনিবার একসঙ্গে দুই তালিকা মিলিয়ে প্রায় ১ কোটি ২৬ লক্ষ নাগরিকের তালিকা প্রকাশ করার কথা ছিল। শনিবার রাতে সেই তালিকা দিল্লি থেকে এলেও তা সাধারণের জন্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন:
কমিশন সূত্রে খবর, দিল্লি থেকে শনিবার রাতে তালিকা রাজ্যের সিইও (মুখ্য নির্বাচনী আধিকারিক) দফতরে এসে পৌঁছোয়। ইআরও-দের কাছে ওই তালিকা পাঠানো হয়েছে। রবিবার সকাল থেকে নির্দিষ্ট জায়গাগুলিতে টাঙানো হবে ওই তালিকা। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত ও ব্লক অফিস এবং পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড অফিসে টাঙানো হবে এই তালিকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা