পশ্চিমবঙ্গে ফর্ম-৭ জমা দেওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বিতর্ক এবং এই ফর্ম-৭ নিয়ে বেশ কিছু প্রশ্নের জবাব দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরকে চিঠি পাঠিয়ে কমিশন জানাল, এক জন ভোটার ইচ্ছা মতো যত বার খুশি অন্য যে কোনও ভোটারের ফর্ম-৭ জমা দিতে পারেন। আইন অনুযায়ী কোনও নির্দিষ্ট সীমা নেই। বিশেষ নিবিড় সংশোধনের সময়েও ওই নিয়ম প্রযোজ্য। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
মৃত বা স্থানান্তরিতদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ পূরণ করা হয়। কমিশন জানিয়েছে, যদি একই ব্যক্তি পাঁচ জনের বেশি নাম বাদ দেওয়ার আবেদন করেন, তবে ইআরও নিজে সেগুলি যাচাই করবেন। রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিজে সেই এলাকার ভোটার হলে, ভোটার হিসেবে ফর্ম-৭ জমা দিতে পারবেন। এ ক্ষেত্রেও কোনও সংখ্যার সীমা নেই। কিন্তু বিএলএ হিসাবে তিনি দিনে অন্য ভোটারদের সর্বোচ্চ ১০টি ফর্ম-৭ জমা দিতে পারবেন। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে।
আরও পড়ুন:
এই ফর্ম-৭ নিয়ে কমিশনের দিকে আঙুল তুলেছে তৃণমূল। সমাজমাধ্যমে তাদের কটাক্ষ, পশ্চিমবঙ্গে বিজেপির ভোটার নির্মূল করার লক্ষ্য পূরণ করতেই কমিশন নীতি শিথিল করেছে। ১৩ জানুয়ারি প্রায় ৩ হাজার ফর্ম-৭ বোঝাই ওই গাড়িটিকে আটক করে রেখেছিলেন তৃণমূলের কয়েক জন কর্মী। তার পরেই শুক্রবার এই সংক্রান্ত নীতি বদল করল কমিশন। জানাল, এক জন ভোটার ইচ্ছা মতো যত বার খুশি ফর্ম-৭ জমা দিতে পারেন। এর কোনও সীমা নেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা