ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের জন্য পশ্চিমবঙ্গের সব বৃদ্ধাশ্রম, আশ্রম এবং প্রতিবন্ধী হোমও শিবির চালু করতে হবে। জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার গিরিশ পার্ক এবং শোভাবাজার এলাকায় এই ধরনের শিবির করা হবে। ওই শিবিরে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। রাজ্যের বিভিন্ন যৌনপল্লিতে এই ধরনের শিবির চালু করার জন্য আগেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ বার বিভিন্ন বৃদ্ধাশ্রম, আশ্রম এবং প্রতিবন্ধী হোমেও একই ধরনের শিবির খোলার সিদ্ধান্ত নিল তারা।মঙ্গলবার কলকাতায় মোট তিনটি জায়গায় বিশেষ শিবির চলবে। ১৮ নম্বর ওয়ার্ডে কদমতলা মিলন সঙ্ঘে এবং শীতলা মন্দিরের কাছে দু’টি শিবিরের আয়োজন করা হবে। তৃতীয় শিবিরটি হবে ২৬ নম্বর ওয়ার্ডে পুরসভার ‘ঘরে বাইরে’ কমিউনিটি হলে।
রাজ্যের সিইও দফতর সূত্রে খবর, ওই শিবিরগুলি থেকে এনুমারেশন ফর্ম পূরণ করা হবে। যাঁরা নতুন ভোটার, যাঁদের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের ফর্ম ৬ পূরণ করিয়ে তালিকাভুক্ত করার কাজও হবে এই শিবিরগুলি থেকে। কমিশনের দাবি, গোটা দেশে এই প্রথম বার এমন শিবির চালু করা হচ্ছে। এনুমারেশন ফর্ম জমা করার শেষ তারিখ আগামী ১১ ডিসেম্বর। এই সময়সীমাকে আগেই এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সময়সীমাকে ফের এক দফা বৃদ্ধি করা হবে কি না, তা এখনও কমিশনের তরফে জানানো হয়নি। এ অবস্থায় এসআইআর-এর কাজের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শিবির চালু করছে কমিশন।
আরও পড়ুন:
এর আগে এসআইআরের কাজের জন্য কলকাতার চার যৌনপল্লিতে বিশেষ শিবির করেছে নির্বাচন কমিশন। সোনাগাছি, খিদিরপুর, কালীঘাট এবং বউবাজার এলাকায় যৌনপল্লিতে চলতি মাসের শুরুতে দু’দিনের জন্য এই বিশেষ শিবির আয়োজিত হয়। এ বার রাজ্য জুড়েই এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিল কমিশন। রাজ্যের সব বৃদ্ধাশ্রম, আশ্রম, প্রতিবন্ধী হোম এবং যৌন পল্লিতে এসআইআরের কাজের শিবির চালু করছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা