Advertisement
E-Paper

এক ধাক্কায় বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি কত টাকা বাড়ছে?

গত ১ মার্চ বাণিজ্যিক গ‍্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৩১ টাকা। যদিও সে বারে বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। কিন্তু পাঁচ দিনের মাথায় দুই ধরনের গ্যাসের দামই বাড়ল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০০:০২

—প্রতীকী চিত্র।

মাত্র ৫ দিন আগেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। এ বার এক ধাক্কায় বাড়ল বাণিজ্যিক ও গৃহস্থের ব্যবহারের জন্য রান্নার গ্যাসের দাম। মনে করা হচ্ছে, ইরান ও ইজ়রায়েল-আমেরিকা যুদ্ধ পরিস্থিতির জন্যই এই দামবৃদ্ধি।

বাড়িতে ব্যবহৃত গ্যাসের (১৪.২ কেজি সিলিন্ডার) দাম বেড়েছে ৬০ টাকা। ফলে ৮৭৯ টাকা থেকে বেড়ে সিলিন্ডার প্রতি দাম হয়েছে ৯৩৯ টাকা।

বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি সিলিন্ডার) আগে দাম ছিল ১,৮৭৫ টাকা ৫০ পয়সা। দাম বাড়ল ১১৪ টাকা ৫০ পয়সা। যার জেরে সিলিন্ডার প্রতি দাম হচ্ছে ১,৯৯০ টাকা। প্রসঙ্গত, গত ১ মার্চ বাণিজ্যিক গ‍্যাস সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ৩১ টাকা। যদিও সে বারে বাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধি হয়নি। কিন্তু পাঁচ দিনের মাথায় দুই ধরনের গ্যাসের দামই বাড়ল।

পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি পুরনো নিয়ম ফিরে এসেছে। গৃহস্থেরা ২১ দিনে মাত্র একটিই সিলিন্ডার কিনতে পারবেন। ইরান- আমেরিকা-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি-রফতানি কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে ভারত জানিয়েছিল, আপাতত চালিয়ে নেওয়ার জন্য জ্বালানি মজুদ রয়েছে। যদিও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। আমেরিকাও ভারতকে শর্ত সাপেক্ষে এক মাসের জন্য রাশিয়া থেকে তেল আমদানির ‘অনুমতি’ দিয়েছে।

Cooking Gas Commercial Gas Fuel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy