Advertisement
E-Paper

গরাদে মাথা ঠুকে রক্ত বার করলেন রোজ ভ্যালি কর্তা

গরাদে মাথা ঠুকে রক্তারক্তি ঘটালেন রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। দিলেন আত্মহত্যার হুমকিও। সোমবার বেলা ১২টা নাগাদ জলপাইগুড়ি আদালতের লক-আপের ঘটনা। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে তিন মাসের মধ্যে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে গিয়ে এই কাণ্ড ঘটালেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৬:০২
—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

গরাদে মাথা ঠুকে রক্তারক্তি ঘটালেন রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু। দিলেন আত্মহত্যার হুমকিও। সোমবার বেলা ১২টা নাগাদ জলপাইগুড়ি আদালতের লক-আপের ঘটনা। বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে তিন মাসের মধ্যে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাতে গিয়ে এই কাণ্ড ঘটালেন তিনি।

তবে কর্তব্যরত পুলিশকমর্দের একাংশের দাবি, গৌতমবাবুর কপাল ছড়ে গেলেও আঘাত তেমন গুরুতর নয়। উপরন্তু, তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলেও তিনি যেতে রাজি হননি বলে পুলিশের দাবি।

রোজ ভ্যালির কর্ণধারের দাবি, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-সহ চারটি কেন্দ্রীয় সংস্থা তাঁদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে তাঁরা আমানতকারীদের টাকা ফেরাতে পারছেন না। তাঁর বক্তব্য, ‘‘আমাদের ১১ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। বাজারে দেনা রয়েছে তিন হাজার কোটি টাকা। তা মিটিয়ে দেওয়া যায়। তাই আমাদের সম্পত্তি কেন্দ্রীয় সংস্থাগুলি বিক্রি করে আমানতকারীদের প্রাপ্য মিটিয়ে দিক।’’ গৌতমবাবু হুমকি দেন, “তিন মাসের মধ্যে এটি করতে হবে। না হলে আমি আত্মহত্যা করব।’’

Advertisement

আচমকা এমন ক্ষিপ্ত হওয়ার আরও কারণ রয়েছে বলে জানিয়েছেন গৌতমবাবু। তাঁর অভিযোগ, ‘‘প্রেসিডেন্সি জেলে মাঝেমধ্যে সেল পাল্টে দাগী অপরাধীদের সঙ্গে রাখা হচ্ছে। আমি কি ক্রিমিমাল নাকি?’’ এ কথা বলার পরেই তিনি গরাদে মাথা ঠুকতে থাকেন। সহ-বন্দিরা তাঁকে ঠেকান। তত ক্ষণে কপাল ছড়ে রক্ত পড়তে শুরু করেছে। সে সময় চেঁচিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে অনশনে বসার কথা ঘোষণা করেন রোজ ভ্যালি কর্তা।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy