Advertisement
E-Paper

ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা লিখলেন মমতা

শুক্রবার ফের টুইট করে একটি কবিতা সামনে আনলেন তিনি। সেই কবিতার প্রতিটি লাইনেই ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লিখেছেন তিনি। বার বার বলার চেষ্টা করেছেন, ধর্মীয় সাম্প্রদায়িকতায় তিনি বিশ্বাস করেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০১৯ ২০:০৩
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

সারা দেশে বইতে থাকা গেরুয়া ঝড়ের দাপট কিছুটা হলেও আটকাতে পেরেছেন তিনি। কিন্তু তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে ধরেছে বড়সড় ফাটল। কাজ করেনি ‘বিয়াল্লিশে বিয়াল্লিশ’-এর স্লোগান। উল্টে রাজ্যে ১৮টি আসন দখল করে এখন তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি

পশ্চিমবঙ্গে আগামী দিনে তৃণমূলের রাস্তা যে খুব একটা মসৃণ হবে না, সেই লিখন এখন বেশ স্পষ্ট বাংলার রাজনৈতিক দেওয়ালে। বৃহস্পতিবার ফলাফল সামনে আসার পর থেকে একটু যেন চুপই আছেন তৃণমূলনেত্রী। প্রথামাফিক এখনও কোনও শুভেচ্ছা জানাননি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলা নরেন্দ্র মোদীকে। গতকাল শুধু টুইট করে বলেছিলেন, ‘‘জয়ীদের অভিনন্দন। কিন্তু যাঁরা হেরেছেন, তাঁরা সবাই হারেননি। আমাদের একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে হবে এবং তার পরে আমরা আমাদের মতামত আপনাদের জানাব।’’

আগামীকাল, অর্থাৎ ২৫ মে দলের পর্যালোচনা কমিটির বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। তার আগে শুক্রবার ফের টুইট করে একটি কবিতা সামনে আনলেন তিনি। সেই কবিতার প্রতিটি লাইনেই ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে লিখেছেন তিনি। বার বার বলার চেষ্টা করেছেন, ধর্মীয় সাম্প্রদায়িকতায় তিনি বিশ্বাস করেন না।

আরও পড়ুন: বাবার কাছে হেরে গেলাম, মন্তব্যের পরেই তৃণমূল থেকে সাসপেন্ড শুভ্রাংশু

লোকসভা নির্বাচন ২০১৯ Lok Sabha Election 2019 Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy