Advertisement
E-Paper

সাত উপাচার্যকে নিয়ে বৈঠকে বসছেন রাজ্যপাল

রাজ্যের সাত উপাচার্যকে নিয়ে আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বৈঠকে বসছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ০৫:১৪
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

রাজ্যের সাত উপাচার্যকে নিয়ে আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বৈঠকে বসছেন। প্রেসিডেন্সি, কলকাতা, যাদবপুর-সহ সাতটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পাশাপাশি আগামী ২০ সেপ্টেম্বরের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও।

বিশ্ববিদ্যালয়গুলিতে গাঁধী জয়ন্তী উদ্‌যাপন কী ভাবে করা হবে তা নিয়েই এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে। কিন্তু সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার ছাত্র বিক্ষোভের প্রসঙ্গও উঠতে পারে।

পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলিতে পঠনপাঠন, ছাত্রদের হাজিরার পরিস্থিতি— এই প্রসঙ্গগুলিও আলোচনায় ওঠার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, কিছু দিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা নিয়ে দফায় দফায় আন্দোলন হয়ে গিয়েছে। প্রেসিডেন্সিতে হস্টেলের দাবিতে আন্দোলন এখনও চলছে। বারবার ক্যাম্পাস উত্তপ্ত হওয়া নিয়েও রাজ্যপাল জানতে চাইবেন বলে সূত্রের খবর।

Governor Kesharinath Triparhi কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy