Advertisement
E-Paper

সপ্তাহান্তেই হাওয়াবদল! লাফিয়ে বাড়বে তাপমাত্রা, প্যাচপেচে গরমের সতর্কতা দক্ষিণের কয়েক জেলায়, উত্তরে ভারী বৃষ্টি

উত্তরবঙ্গের আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হচ্ছে না। প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৮:১৭
দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমের পূর্বাভাস।

দক্ষিণবঙ্গে হাঁসফাঁস গরমের পূর্বাভাস। — ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গে সকাল থেকে গরমের চোখরাঙানি থাকলেও বিকেলের দিকে বিক্ষিপ্ত কালবৈশাখীতে একটু হলেও স্বস্তি মিলছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে এ বার হু হু করে বাড়বে তাপমাত্রা। সপ্তাহান্তেই হচ্ছে হাওয়াবদল। গরম এবং অস্বস্তির জন্য পশ্চিমের বেশ কয়েকটি জেলায় সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গে টানা চলছে ঝড়বৃষ্টি। শনি ও রবিবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দুই জেলায়। আগামী সাত দিন সেখানে তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

উত্তর-পশ্চিমি শুষ্ক বাতাসের কারণে দক্ষিণবঙ্গের বিস্তৃত অঞ্চলে রবিবার, ১৯ এপ্রিল থেকে বাড়বে ভ্যাপসা গরম এবং অস্বস্তি। আগামী পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। পরের দু’দিন তাপমাত্রার হেরফের হবে না। উত্তরবঙ্গের আগামী সাত দিন তাপমাত্রার হেরফের হচ্ছে না। উত্তর উপকূলীয় ওড়িশা এবং আশপাশের অঞ্চলের উপরে একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলতে পারে।

হাওয়া অফিস বলছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পাশাপাশি ঝড় হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে হলুদ সতর্কতা। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমবে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে। তবে জেলার সর্বত্র হবে না।

Advertisement

রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বাড়বে ভ্যাপসা গরম এবং অস্বস্তি। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে, ওই পাঁচ জেলায় আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল পর্যন্ত থাকবে হাঁসফাঁস গরম। সে কারণে ওই দিন পর্যন্ত ওই পাঁচ জেলায় রয়েছে হলুদ সতর্কতা। প্রসঙ্গত, ওই জেলাগুলিতে ২৩ এপ্রিল রয়েছে বিধানসভা ভোট। সে দিন হাঁসফাঁস গরমের মধ্যেই ভোট দিতে যেতে হবে ভোটারদের।

শনি এবং রবিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ওই দু’দিন হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বাকি জেলাতে ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে সোমবারও ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy