Advertisement
E-Paper

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক ১৮ জন, পেশায় পরিযায়ী শ্রমিক, আনা হল পশ্চিমবঙ্গে!

পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিল। বৈধ কাগজও ছিল না তাঁদের কাছে। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাঁদের নিয়ে আসা হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫
18 people detain by Bengaluru police on suspicion of being Bangladeshi have been brought to West Bengal

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাংলাদেশি সন্দেহে এ বার বেঙ্গালুরু পুলিশের হাতে আটক ১৮ জন। তাঁদের কর্নাটক থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে মহিলা, শিশুও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, আটক হওয়া ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক ছিল। বৈধ কাগজও ছিল না তাঁদের কাছে। মঙ্গলবার বিকেলে বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে তাঁদের নিয়ে আসা হয়। এর পরে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, ১৮ জনের মধ্যে শিশু বাদে বাকিরা বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। দীর্ঘ দিন সেখানে থাকতেন। তবে সম্প্রতি তাঁদের গতিবিধি নিয়ে সন্দেহ জাগায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে, তাঁরা কোনও নথি দিতে পারেননি।

হাওড়া স্টেশনে আনার পর এই ১৮ জনকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা স্পষ্ট কিছু জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসা করা হলেও, তাঁরা কোনও উত্তর দিতে রাজি হননি। শুধু জানিয়েছেন, বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছে।

Bangladeshi Detained Bengaluru Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy