Advertisement
E-Paper

Death: ২১ তলা থেকে পড়ে মৃত্যু দশম শ্রেণির পড়ুয়ার, মাসির বাড়ি বেড়াতে গিয়ে দুর্ঘটনা

বেলুড়ের অভয় গুহ রোডের এক আবাসনের বাসিন্দা আনন্দ উপাধ্যায়। আনন্দ ডন বস্কোর দশম শ্রেণির ছাত্র। শুক্রবার আনন্দ তার মাসির বাড়িতে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ১৪:৫৯
আনন্দ উপাধ্যায়।

আনন্দ উপাধ্যায়। নিজস্ব চিত্র।

দশম শ্রেণির পড়ুয়ার রহস্যমৃত্যু ঘটল তপসিয়ায় মাসির বাড়ি বেড়াতে গিয়ে। হাওড়ার বেলুড়ের ওই কিশোরের মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ২১ তলার বারান্দার রেলিং টপকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই কিশোরের। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বেলুড়ের অভয় গুহ রোডের একটি আবাসনের বাসিন্দা আনন্দ উপাধ্যায়। আনন্দ ডন বস্কোর দশম শ্রেণির ছাত্র। শুক্রবার আনন্দ তার পরিবারের সঙ্গে গিয়েছিল তপসিয়ায়, মাসির বাড়িতে। সেখানে দুপুরে খাওয়াদাওয়ার আয়োজন ছিল। কিন্তু সেই সময় সারা ফ্ল্যাটে আনন্দের খোঁজ পাননি কেউই। এর পর বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই আবাসনের নীচে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

ওই কিশোরের ব্রেন টিউমার হয়েছিল। বছর দেড়ের আগে বেঙ্গালুরুতে তা অস্ত্রোপচার হয়েছিল। আনন্দের বাবা মনোজ উপাধ্যায় লোহার ব্যবসায়ী। ঘটনার জেরে শোকের ছায়া উপাধ্যায় পরিবারে। জানা গিয়েছে, আনন্দ স্বভাবে অত্যন্ত ছটফটে ছিল। অনুমান করা হচ্ছে, ২১তলার বারান্দার রেলিং টপকে নীচে পড়ে গিয়েছিল আনন্দ। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুলিশ আনন্দের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Death Student school student
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy