ঠাকুর রামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয়েছে সেখানে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়। এরপর দিনভর চলে নানা অনুষ্ঠান।
বেলুড়ে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে উষাকীর্তন, বেদপাঠ, স্তবগান, ভজন, ভক্তিগীতি, গীতিআলেখ্য, তালবাদ্য, যন্ত্রসঙ্গীত, ধর্মসভার আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দেশ-বিদেশ থেকে এসেছেন মানুষজন। ভক্তদের বিতরণ করা হয়েছে প্রসাদও। বৃহস্পতিবার প্রায় সারা দিন ধরে চলবে উৎসব।
আরও পড়ুন:
-
মালদহে আবার মৃত্যু বিএলওর, কাজের চাপকে দুষছে পরিবার! ১৪০ জন ভোটারের নথি রি-চেক নিয়ে ছিলেন উদ্বেগে
-
‘বঙ্কিমদা’র পরে রামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধন! আবার বিতর্কে মোদী, নিত্যনতুন ‘উপসর্গ’ এবং ‘প্রত্যয়’ থামান, তোপ মমতার
-
মৃত মানুষের হাড় প্রতিস্থাপন আরজি করে! দুর্ঘটনার শিকার যুবকের পায়ে অস্ত্রোপচার, পূর্ব ভারতের মধ্যে প্রথম