Advertisement
E-Paper

Death: মাথায় ধারালো অস্ত্রের আঘাত, রাজমিস্ত্রির ক্ষতবিক্ষত দেহ মিলল হাওড়ায়

বেলিলিয়াস রোডে জাতীয় সেবাদল এলাকায় ভাড়া থাকতেন বাবলু সিংহ (৪৫)। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৪:৫৫
বন্ধ ঘরে মিলল মৃতদেহ।

বন্ধ ঘরে মিলল মৃতদেহ। প্রতীকী চিত্র।

বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। এই ঘটনা হাওড়া বেলিলিয়াস রোডে জাতীয় সেবাদল এলাকার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
বেলিলিয়াস রোডে জাতীয় সেবাদল এলাকায় ভাড়া থাকতেন বাবলু সিংহ (৪৫)। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। বাবলু হাওড়ায় বেশ কয়েক বছর ধরে রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার দুপুর গড়ালেও বাবলু দরজা খোলেননি। বাড়িমালিক দরজা খুলে দেখতে পান, বাবলুর মৃতদেহ পড়ে রয়েছে ঘরে। তাঁর মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মনে করা হচ্ছে, বাবলুকে খুন করা হয়েছে। কে বা কারা ওই ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখছে পুলিশ। হাওড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপাতত ময়নাতদন্ত রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা।

Death police Investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy