Advertisement
E-Paper

রাতের অন্ধকারে কয়েক কোটি টাকার বালি সরানোর তোড়জোড়, বাজেয়াপ্ত করল পুলিশ, চলছে তৃণমূল নেতার খোঁজ

স্থানীয় সূত্রে খবর, তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার যত্রতত্র নির্মাণকাজে ব্যবহৃত বালি জড়ো করা হয়েছিল। সব মিলিয়ে ওই জায়গায় প্রায় ৫ কোটি টাকার বালি ছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৪:৪৯
Sand

এলাকার যত্রতত্র জড়ো করা হয়েছিল বালি। —নিজস্ব চিত্র।

অবৈধ ভাবে মজুদ করা হয়েছিল কয়েক কোটি টাকার বালি। হুগলির তারকেশ্বরে নাম জড়াল এক তৃণমূল নেতার। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার যত্রতত্র নির্মাণকাজে ব্যবহৃত বালি জড়ো করা হয়েছিল। সব মিলিয়ে ওই জায়গায় প্রায় ৫ কোটি টাকার বালি ছিল। স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পেয়ে ওই বালি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, চার-পাঁচ মাস আগে এই এলাকায় বালি মজুদ করা হয়েছিল। ওই সমস্ত বালি এনে এলাকার নানা জায়গায় রেখেছিলেন চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় এবং তাঁর লোকজন। তাঁদের আরও অভিযোগ, এই অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত ছিলেন পঞ্চায়েতের আর এক তৃণমূল নেতা প্রভাত ওরফে লাল্টু চট্টোপাধ্যায়।

রাতের অন্ধকারে ওই বালি সরানো হচ্ছিল। সেই সময় স্থানীয়েরা হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ডাম্পার ও একটি জেসিবি মেশিন বাজেয়াপ্ত করেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই সমস্ত বালি বাজেয়াপ্ত করা হয়েছে। কারা অবৈধ ভাবে বালি এনেছিল, কারা পুরো ঘটনায় যুক্ত, তা নিয়ে খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্য দিকে, লালু গত ৪ মে থেকে বেপাত্তা। ভোটের ফল বার হওয়ার পর থেকে তাঁকে আর এলাকায় দেখা যাচ্ছে না।

sand Tmc Leader Hooghly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy