Advertisement
E-Paper

Accident: বেহাল রাস্তার খেসারত, লরির চাকায় পিষে মৃত্যু স্কুলছাত্রীর, লিলুয়ায় উত্তেজনা

পুলিশ সূত্রের খবর, স্কুল থেকে ফেরার সময় দূর্ঘটনায় মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ১৪:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

লরির চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার লিলুয়ায়। পরিস্থিতি সামলাতে নামাতে হল র‍্যাফ। স্থানীয়দের একাংশের অভিযোগ, গোশালার কাছে এনএস রোডের বেহাল দশার কারণেই শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, স্কুল থেকে ফেরার সময় দুর্ঘটনায় মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা গার্লস স্কুলের ছাত্রী ছিল সে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তার গর্ত থেকে লরির চাকা বাঁচাতে গিয়ে হঠাৎই চালক রাস্তার ধারে চলে আসায় চাকার নীচে পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই নাবালিকা ছাত্রীর।

দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। হয় পথ অবরোধ। ঘাতক লরিটিও ভাঙচুর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে লরি ছেড়ে পালিয়ে যায় লরি চালক ও খালাসি। ক্রুদ্ধ জনতাকে শান্ত করতে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ নামানো হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাস্তাটি কয়েকমাস আগে সারানো হলেও কাটমানি ও নিম্নমানের সামগ্রী ব্যাবহার করার ফলে কিছু দিনের মধ্যেই ফের বেহাল হয়ে পড়ে। এ ছাড়াও এই বেহাল রাস্তায় লরির মতো বড় গাড়িগুলির বেপরোয়া চলাচল আটকাতে পুলিশ সক্রিয়তা দেখায় না বলেও অভিযোগ।

Accident Road Accident School girl Death Howrah liluah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy