Advertisement
E-Paper

পথ দুর্ঘটনায় নিহত তিন, বাগনানে ডিভাইডার টপকে গাড়ি ঢুকে গেল সরকারি বাসের নীচে

গাড়িটির সামনের অংশ এতটাই দুমড়েমুচড়ে যায় যে, সামনের আসনে যাঁরা বসেছিলেন তাঁরা একেবারে পিষে যান। গাড়িটির পিছনের দিকের দরজাও খোলা যাচ্ছিল না। গাড়ির দরজা কেটে উদ্ধার হয় দেহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১২:২৯
Three died by an accident at Bagnan of Howrah

গ্যাসকাটার দিয়ে কাটা হচ্ছে গাড়ি। — নিজস্ব চিত্র।

সরকারি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল তিন জনের। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের বরুন্দা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ গাড়ির আরোহীদের দেহগুলি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কোলাঘাটের দিক থেকে একটি চারচাকা গাড়ি কলকাতামুখী লেন ধরে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল হাওড়া থেকে দিঘাগামী একটি সরকারি বাস। বরুন্দার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খড়্গপুরমুখী লেনে চলে যায় ডিভাইডার টপকে। সেই সময় উল্টোদিক থেকে আসা দিঘাগামী বাসটির সঙ্গে গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে। তার জেরে গাড়িটির অর্ধেক অংশ বাসের নীচে ঢুকে যায়। দুর্ঘটনার জেরে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় গাড়িটি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগনান থানার পুলিশ। অনেক চেষ্টায় গাড়িটিকে বাসের নীচ থেকে বার করা হয় ক্রেনের সাহায্যে। কিন্তু গাড়িটির সামনের অংশ এতটাই দুমড়েমুচড়ে যায় যে সামনের আসনে যাঁরা বসেছিলেন তাঁরা একেবারে পিষে যান। গাড়িটির পিছনের দিকের দরজাও খোলা যাচ্ছিল না। শেষমেশ পুলিশ গ্যাসকাটার দিয়ে গাড়ির দরজা কেটে উদ্ধার করে দেহগুলি। ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ যানজট হয় জাতীয় সড়কের হাওড়ামুখী লেনে। পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে।

Accident Death National Highway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy