Advertisement
E-Paper

কাটমানি অভিযোগে বিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান, ঘরের এসি খোলার চেষ্টা! ইটবৃষ্টি আমতার দোতলা বাড়িতে

ক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময় প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তাঁর বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন কয়েক জন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১৭:০৮
Amta Panchayat Pradhan

প্রধানের বাড়িতে হামলার দুই ছবি। —নিজস্ব চিত্র।

তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। ভাঙচুর করা হল আসবাবপত্র। বাতানুকূল যন্ত্র খোলার চেষ্টা এবং ভাঙচুরের অভিযোগ উঠল। ওই নিয়ে উত্তেজনা হাওড়ার আমতা বিধানসভা এলাকার কাশমলি গ্রাম পঞ্চায়েতে।

বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান জব কার্ড দেওয়ার জন্য টাকা নিয়ে নিজের বাড়িতে রেখেছেন। সেই সমস্ত টাকা পরে আত্মসাৎ করেছেন। শুধু তা-ই নয়, আবাস যোজনায় বাড়ি জন্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য থেকে কাটমানি নিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই প্রধানের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন এলাকার মানুষজন। আগেও আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি জব কার্ডে কাজ করেও বহু শ্রমিক তাঁদের প্রাপ্য মজুরি পাননি বলে অভিযোগ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার।

জানা গিয়েছে, প্রধানের বাড়ির সামনে জড়ো হয়েছিলেন উত্তেজিত গ্রামবাসীরা। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময় প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তাঁর বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন কয়েক জন। বাইর থেকে ইটবৃষ্টি শুরু করেন কয়েক জন। এক মহিলাকে দেখা যায়, তিনি কাঠের টুকরো নিয়ে এসি-তে ঘা মারছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল জয়পুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

স্থানীয়দের দাবি দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। টাকা ফেরত চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন গ্রামবাসীরা।

Panchayat pradhan Cutmoney TMC Amta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy