E-Paper

মাকে গলা টিপে খুন করে থানায় গিয়ে ধরা দিল ছেলে

স্থানীয়েরা জানান, পূর্বাচলের ২১ নম্বর গলিতে থাকত ওই পরিবারটি। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে, সোমনাথ নানা কারণে মানসিক অশান্তিতে ভুগছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ০৭:২৪
Crime

প্রতীকী ছবি।

মাকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করল ছেলে। বিধাননগর কমিশনারেটের অধীনে নারায়ণপুর থানা এলাকার পূর্বাচলে মঙ্গলবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে লক্ষ্মী সামন্ত (৪৯) নামে এক মহিলাকে। সোমবার শেষ রাতে ওই ঘটনার পরে মৃতার ছেলে সোমনাথ সামন্ত থানায় এসে আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করেছে নারায়ণপুর থানার পুলিশ।

স্থানীয়েরা জানান, পূর্বাচলের ২১ নম্বর গলিতে থাকত ওই পরিবারটি। প্রতিবেশীদের সঙ্গে বিশেষ যোগাযোগ ছিল না। পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে, সোমনাথ নানা কারণে মানসিক অশান্তিতে ভুগছিল। পূর্বাচলের ওই বাড়িতে মায়ের সঙ্গেই থাকত সে। তার স্ত্রী আলাদা থাকেন। ইদানীং সোমনাথের হাতে কোনও কাজ ছিল না। চরম আর্থিক স‌ঙ্কটের মধ্যে ছিল পরিবারটি। এ সব নিয়েই বাড়িতে মাঝেমধ্যে মায়ের সঙ্গে তার ঝগড়া হত। সোমবার রাতেও মা ও ছেলের মধ্যে গোলমাল হয়েছিল বলে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে পুলিশ।

তদন্তকারীরা জানান, জেরার মুখে সোমনাথ জানিয়েছে, সে রাগের বশে মায়ের গলা টিপে ধরেছিল। তাতেই মৃত্যু হয় লক্ষ্মীর। এর পরে সোমনাথ নিজেই নারায়ণপুর থানায় হাজির হয়। মাকে খুনের ঘটনার কথা জানাতে পুলিশকর্মীরাও অবাক হয়ে যান। সোমনাথকে থানায় বসিয়ে রেখে পুলিশ পূর্বাচলের ওই বাড়িতে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশ সোমনাথের কথা বিশ্বাস করলেও মহিলার মৃত্যুর কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Crime Murder Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy