দিল্লির চাঁদনি চকে বিস্ফোরণের পরেই বিশেষ সতর্কতা জারি হল গোটা কলকাতায়। লালবাজার থেকে কলকাতা পুলিশের সবক’টি থানাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে খবর।
সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ‘নাকা চেকিং’ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অনুসন্ধান শুরু হয়েছে শহরের বিভিন্ন হোটেল এবং লজগুলিতে। সেখানকার আবাসিকদের সম্পর্কিত বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়েছে বিশেষ নজরদারি। বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে মেট্রো স্টেশনগুলিতে।
আরও পড়ুন:
এর পাশাপাশি সোমবার, পৃথক সতর্কবার্তা জারি করেছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘটনাচক্রে, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে, এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে। লালকেল্লার অদূরেই চাঁদনি চক এলাকায় মেট্রো স্টেশনের সামনে ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?