দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তদন্তভার হাতে পাওয়া পরেই জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) দল ঘটনাস্থলে পৌঁছোয়। শুধু তা-ই নয়, এনএসজি এবং ফরেন্সিক দলও রয়েছে ঘটনাস্থলে। বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু ঘটেছে। বিস্ফোরণের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ঘটনা সম্পর্কে জানানো হয়।
সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সূত্রের খবর, একটি গাড়িতে বিস্ফোরণ হয়। তার পরেই তাতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশপাশে থাকা অনেকগুলি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। পুলিশের এক সূত্রে দাবি, অন্তত ২২টি গাড়ি ধ্বংস হয়েছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
বিস্ফোরণের পরই দিল্লি জুড়ে কড়া সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করা হয়। শুধু দিল্লিতে নয়, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশেও একই সতকর্তা জারি। দিল্লি পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন শাহ। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। সূত্রের খবর, ঘটনার পর পরই মোদীর সঙ্গে কথা বলেন শাহ। তাঁকে পুরো পরিস্থিতি জানিয়েছেন বলে খবর।
আরও পড়ুন:
বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের কমপক্ষে ২০টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের পর পরই রাস্তায় দেহাংশ ছড়িয়ে পড়তে দেখেন অনেকেই। বিস্ফোরণের নেপথ্যে কি নাশকতা? বিষয়টি এখনও স্পষ্ট না-হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?