Advertisement
E-Paper

টুকরো খবর

মাঝরাতে মত্ত অবস্থায় মোটরবাইকে যাওয়ার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। জখম আরও দু’জন। বুধবার, বেলঘরিয়া এলাকার ঘটনা। মৃতা ঈশিতা পাল (১৮) বরাহনগরের তাঁতিপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ঈশিতা তাঁর দুই বন্ধু জয়ন্ত মণ্ডল ও বিভাস বিশ্বাসের সঙ্গে বেরোন।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৪ ০০:০১

পথ দুর্ঘটনায় মৃত্যু, জখম ২

নিজস্ব সংবাদদাতা

মাঝরাতে মত্ত অবস্থায় মোটরবাইকে যাওয়ার সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণীর। জখম আরও দু’জন। বুধবার, বেলঘরিয়া এলাকার ঘটনা। মৃতা ঈশিতা পাল (১৮) বরাহনগরের তাঁতিপাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ঈশিতা তাঁর দুই বন্ধু জয়ন্ত মণ্ডল ও বিভাস বিশ্বাসের সঙ্গে বেরোন। পুলিশের দাবি, জেরায় জয়ন্ত ও বিভাস জানান, বারাসতের দিকে কয়েকটি মণ্ডপ ঘুরে একটি ধাবায় বসে নেশা করেন তাঁরা। এর পরে মোটরবাইকে ফের দ্রুত গতিতে এক্সপ্রেসওয়ে ধরে এগোতে থাকেন। বেলঘরিয়া সিসিআর ব্রিজের কাছে রাস্তার ধারে পড়ে থাকা বালিতে চাকা পিছলে গেলে পিছনে বসা ঈশিতা ছিটকে পড়েন লোহার রেলিংয়ের উপরে। মাথায় গুরুতর চোট-সহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। বাকি দু’জনকে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, তিন জনের কারও মাথাতেই হেলমেট ছিল না।

Advertisement

বমাল গ্রেফতার

কালীপুজোর দিন বিগ্রহের রুপোর কল্কে চুরির অভিযোগ উঠল মুচিপাড়ায়। কয়েক ঘণ্টার মধ্যে কল্কে-সহ চোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম দেবাশিস মাহারা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মুচিপাড়া থানার বিশ্বনাথ মতিলাল লেনের একটি ক্লাব তাদের প্রতিমার কল্কে চুরির অভিযোগ থানায় দায়ের করে। তার পরই দেবাশিসকে ক্রিক রো থেকে ধরে পুলিশ। ধৃত বুধবার রাতে সিউড়ির বোমাবাজির ঘটনাতেও যুক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ।

হাজির মদন মিত্র। বৃহস্পতিবার সুদীপ আচার্যের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy