রাতভর প্রবল বৃষ্টির জেরে কার্যত জলের তলায় চলে গিয়েছে কলকাতা। জলমগ্ন শহরের একাধিক রাস্তা। কোথাও কোথাও কোমর অবধি জল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জল ঠেলে আদালতে পৌঁছোতেই পারলেন না কর্মী, আইনজীবীরা। তার জেরে মঙ্গলবার দিনভর শুনানির কাজ বন্ধ থাকল কলকাতা হাই কোর্টে।
সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত বসে। কিন্তু মঙ্গলবার সকালে হাই কোর্টের এজলাসে কোর্ট অফিসার থেকে কর্মচারী— বেশির ভাগই অনুপস্থিত ছিলেন। আদালতের কমবেশি প্রায় সব এজলাসেই দেখা গিয়েছিল একই চিত্র। তা ছাড়া, মঙ্গলবার হাই কোর্টে আইনজীবীদের উপস্থিতিও ছিল হাতেগোনা। এই অবস্থায় শুনানি না করেই ফিরে যান বিচারপতিরা। তবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন কয়েকটি মামলার শুনানি করেন।
আরও পড়ুন:
দুপুর ২টো নাগাদ কয়েক জন বিচারপতি আবার শুনানির কাজ শুরু করার জন্য এজলাসে যান। সে সময় কর্মচারীরা থাকলেও আইনজীবীরা ছিলেন না। ভারী বৃষ্টির জেরে আইনজীবীরা আদালতে আসতে পারেননি, এই মর্মে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেনকে চিঠি দিয়ে শুনানির কাজ স্থগিত রাখার আবেদন জানায় আইনজীবীদের তিনটি সংগঠন। তাঁদের অনুরোধ ছিল, যে সব মামলায় সব পক্ষের আইনজীবী উপস্থিত রয়েছেন, শুধুমাত্র সেগুলির শুনানি করা হোক। তবে যে মামলাগুলির শুনানি হল না, সেগুলি যেন তালিকা থেকে সরিয়ে দেওয়া না হয়। হাই কোর্ট সূত্রে খবর, বিচারপতিরা আইনজীবী সংগঠনের ওই প্রস্তাব মেনে নিয়েছেন।
অন্য দিকে, প্রাকৃতিক দুর্যোগে শহরে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে ‘গণতন্ত্র বাঁচাও’ এবং ‘অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’ নামে দু’টি সংগঠন। ওই ঘটনায় আদালতে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদনও জানিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- শারদোৎসবের সময় এমন নজিরবিহীন বৃষ্টি এর আগে কখনও দেখেনি কলকাতা।
- বৃষ্টির দুর্যোগের মধ্যে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
-
জলে গেল লক্ষ লক্ষ টাকা, বই হারিয়ে বিপর্যস্ত বইপাড়া, ক্ষতি পূরণ কী ভাবে? উত্তর নেই কলেজ স্ট্রিটে
-
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল প্রাণতোষের, বাবাকে হারিয়ে ছেলের প্রশ্ন, ‘কে দায়ী?’
-
কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন, সবচেয়ে খারাপ হাল বালিগঞ্জের! দুপুরে ফের বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে ভোগান্তি
-
শনিবার পঞ্চমীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা! মঙ্গল-বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মোকাবিলায় কতটা তৈরি কলকাতা পুরসভা?
-
চেনা ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে কলকাতা! শহরের কিছু অংশে যান চলাচল স্বাভাবিক হলেও অনেক রাস্তাই এখনও ভাসছে