Advertisement
E-Paper

ভবানীপুরে সুইমিং ক্লাবে ভয়াবহ আগুন, দমকলের আটটি ইঞ্জিন, আপাতত নিয়ন্ত্রণে

শনিবার রাত সওয়া ১০টা নাগাদ ভবানীপুরের ওই সুইমিং ক্লাবে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে পাঁচটা ইঞ্জিন পাঠানো হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ০০:০৬
ভবানীপুরের শরৎবোস রোডে পদ্মপুকুর সুইমিং ক্লাবে হঠাৎ ভয়াবহ আগুন লাগল শনিবার রাতে।

ভবানীপুরের শরৎবোস রোডে পদ্মপুকুর সুইমিং ক্লাবে হঠাৎ ভয়াবহ আগুন লাগল শনিবার রাতে। নিজস্ব চিত্র।

ভবানীপুরের শরৎবোস রোডে পদ্মপুকুর সুইমিং ক্লাবে হঠাৎ ভয়াবহ আগুন লাগল শনিবার রাতে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটা ইঞ্জিন। গভীর রাতে সে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শনিবার রাত সওয়া ১০টা নাগাদ ভবানীপুরের ওই সুইমিং ক্লাবে আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে পাঁচটা ইঞ্জিন পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে যাবে এই আশঙ্কায় সেখানে আরও তিনটে ইঞ্জিন পাঠানো হয়। আগুন কী ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। দমকল সূত্রের খবর, আগুন আর ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি রাতে নিয়ন্ত্রণে আছে।

Fire Accident Kolkata swimming pool
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy