Advertisement
E-Paper

ভোরবেলা সল্টলেকের বাজারে আগুন! ভস্মীভূত বহু দোকান, অগ্নিকাণ্ডে আহত এক দোকানদার

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি বাজারের একটি দোকানে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ৪টি ইঞ্জিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ০৮:২৪
আগুন লাগার পরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে।

আগুন লাগার পরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। প্রতীকী ছবি।

সল্টলেকের বাজারে ভয়াবহ আগুন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকান। এক দোকানদার আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে সল্টলেকের এফডি ব্লকের ঝুপড়ি বাজারের একটি দোকানে। আগুন লাগার পরেই খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে এসে পৌঁছয় ৪টি ইঞ্জিন। কিন্তু হাওয়ার বেগ বেশি থাকায় তত ক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানেও আগুন লেগে যায়।

এই দুর্ঘটনায় ১ জন দোকানদার আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন দমকল কর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ঝুপড়ি বাজারের গোডাউনে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে আশপাশের দোকানে।

Fire in Kolkata Salt Lake
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy