Advertisement
E-Paper

পরিষদের বৈঠক কেন বাতিল, উঠছে প্রশ্ন

তা হলে? মেয়র শোভন চট্টোপাধ্যায় সময় দিতে পারছেন না? তারও জবাব দেননি কেউ। একাধিক মেয়র পারিষদ বললেন, তাঁদের ফোনে জানানো হয়েছে, বৃহস্পতিবারের মেয়র পরিষদ বৈঠক বাতিল হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৮ ০২:২১

আগেই স্থির হয়েছিল, আজ, অর্থাৎ ১২ জুলাই দুপুর দুটোয় মেয়র পরিষদের বৈঠক হবে পুর ভবনে। বুধবার বিকেল পর্যন্তও সেই কর্মসূচি বহাল ছিল। কিন্তু সন্ধ্যায় জানিয়ে দেওয়া হল, বাতিল হচ্ছে ওই বৈঠক। কারণ কী? কলকাতা পুরসভায় গুঞ্জন, পুর কমিশনার মুখ্যমন্ত্রীর সঙ্গে উত্তরবঙ্গে। তাই হয়তো বাতিল। কিন্তু সন্ধ্যা সাতটার মধ্যেই খবর চলে আসে, পুর কমিশনার কলকাতায় ফিরে এসেছেন।

তা হলে? মেয়র শোভন চট্টোপাধ্যায় সময় দিতে পারছেন না? তারও জবাব দেননি কেউ। একাধিক মেয়র পারিষদ বললেন, তাঁদের ফোনে জানানো হয়েছে, বৃহস্পতিবারের মেয়র পরিষদ বৈঠক বাতিল হয়েছে। প্রকৃত কারণ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখনই শোনা গেল, বৈঠকের একটি বিষয় (আইটেম) ছিল সিঙ্গুরে ন্যানো কারখানা ভাঙার জন্য পুরসভা ঠিকাদার নিযুক্ত করেছিল। বিল মেটানোর দায়ও নেয় পুর প্রশাসন। অন্য জেলায় একটি কারখানা ভাঙার জন্য পুরসভা কেন ৯ কোটি টাকা দেবে, তা নিয়ে বিতর্কও চলে পুর মহলে। সে খবর কাগজে প্রকাশিতও হয়। অনেক দিন পরে সেই বিল মেয়র পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য লিপিবদ্ধ হয়েছে ওই বৈঠকে। ফের আপত্তি উঠতে পারে ভেবেই কি বাতিল বৈঠক? প্রশ্ন উঠছে তা নিয়েও।

KMC council's meeting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy