Advertisement
E-Paper

Kolkata Metro: গিরিশ পার্কে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার! সাময়িক বন্ধ থাকার পর চালু মেট্রো পরিষেবা

দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা। এর জেরে কিছুক্ষণ ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১৩:১৯
বন্ধ মেট্রো চলাচল। দমদম স্টেশনের ছবি। নিজস্ব চিত্র।

বন্ধ মেট্রো চলাচল। দমদম স্টেশনের ছবি। নিজস্ব চিত্র।

কলকাতা মেট্রোয় আবারও আত্মহত্যা। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ গিরিশ পার্ক স্টেশনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন ৫৫ বছর বয়সী এক মহিলা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।

এর জেরে ডাউন লাইনে সাময়িক ভাবে কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। যার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মেট্রো পরিষেবা চালু করা হয়।

উল্লেখ্য, এর আগেও একাধিক বার কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটেছে।

metro Kolkata Metro Kolkata Girish Park
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy