Advertisement
E-Paper

জাম্পিং কুশন কিনছে পুলিশ

প্রথম দফায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য একটি জাম্পিং কুশন কেনা হলেও পরে সেই সংখ্যা বাড়ানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই জাম্পিং কুশন নিয়ে মহড়া দিয়েছে প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৮ ০২:০৭

দাউদাউ জ্বলছে এক বহুতল।
তার কার্নিসে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। কিন্তু, নীচে জাম্পিং কুশন না থাকায় ঝাঁপ দিতে পারছেন না তিনি। স্টিফেন কোর্টের সেই স্মৃতি এখনও টাটকা। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দমকল বিভাগ নিজেদের উন্নত করেছে। এ বার ওই জাম্পিং কুশন কিনতে চলছে কলকাতা পুলিশও।

প্রথম দফায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য একটি জাম্পিং কুশন কেনা হলেও পরে সেই সংখ্যা বাড়ানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই জাম্পিং কুশন নিয়ে মহড়া দিয়েছে প্রস্তুতকারী বিভিন্ন সংস্থা। লালবাজারের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ওই জাম্পিং কুশন বিপর্যয় মোকাবিলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

লালবাজার সূত্রের খবর, আগুন লাগার ঘটনা কিংবা বাড়ি ভাঙার মতো বিপর্যয়ের ক্ষেত্রে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কিন্তু জাম্পিং কুশন না থাকায় অনেক সময়েই বহুতলের বাসিন্দাদের উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের।

Advertisement

এক পদস্থ পুলিশ কর্তা জানান, জাম্পিং কুশন হাতে এলে দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজে হাত লাগাতে পারবে।

Jumping Cushion Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy