Advertisement
E-Paper

রাতের কলকাতায় ফের চলল গুলি! তিলজলা রোডে গুলিবিদ্ধ এক যুবক, গুরুতর অবস্থায় ভর্তি এসএসকেএমে

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জখম যুবকের বাড়ি বেনিয়াপুকুর থানার তিলজলা রোড এলাকায়। সোমবার রাতে পাড়াতেই আক্রান্ত হন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মধ্যরাতে গুলি চলল কলকাতা শহরে। জখম এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তের খোঁজে কলকাতা পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। বেনিয়াপুকুর থানা এলাকায় কয়েক জন স্থানীয় যুবক এবং তরুণের মধ্যে অশান্তি হয়। সেখান থেকে রাতে গুলি চলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন মহম্মদ নিয়াজ ওরফে রাজা নামে বছর তেইশের এক যুবক।

মধ্যরাতে রাজাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। দু’টি গুলিই লাগে যুবকের পায়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জখম যুবকের বাড়ি বেনিয়াপুকুর থানার তিলজলা রোড এলাকায়। সোমবার রাতে পাড়াতেই আক্রান্ত হন তিনি।

পুলিশ জানিয়েছে, জখম যুবকের বয়ান রেকর্ড হচ্ছে। ইতিমধ্যে অভিযুক্তকে শনাক্তও করা গিয়েছে। অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।

অন্য দিকে, গুলি চলার ঘটনায় স্বাভাবিক ভাবে আতঙ্কিত এলাকাবাসী।

bullet injury Kolkata Police Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy