Advertisement
E-Paper

আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, মঙ্গল ভোরে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সেই সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। আগামী কালও ভিজতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪৯

—প্রতীকী চিত্র।

শীত পেরিয়ে বসন্তের শুরু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে মঙ্গলবার ভোর থেকেই শুরু হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হল বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বৃষ্টিপাত শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়াগায় মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বেশিক্ষণ বৃষ্টি হয়নি। প্রথমে মাঝারি বৃষ্টিপাত হলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হালকা হয়ে থেমে যায়। বৃষ্টিপাতের সময়ে বজ্রপাত যেমন হচ্ছিল, তেমনি বইছিল ঝোড়ো হাওয়া। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। সোম ও মঙ্গলবারের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙের বেশ কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত।

Weather thunderstorms rainfall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy