E-Paper

রাতে তারস্বরে গান চালানোর প্রতিবাদ করে আক্রান্ত, তিন মহিলা-সহ গ্রেফতার সাত

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ইকো পার্কের কাছে যাত্রাগাছি পশ্চিমপাড়া এলাকায় শনিবার অনেক রাত পর্যন্ত উচ্চৈঃস্বরে গানবাজনা চলছিল বলেঅভিযোগ। তা নিয়ে প্রতিবাদ জানিয়ে গান বন্ধের অনুরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দা শওকত আলি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

—প্রতীকী চিত্র।

অনেক রাত পর্যন্ত উচ্চৈঃস্বরে চলছিল গানবাজনা। তাই নিয়ে প্রতিবাদ জানিয়ে আক্রান্ত হতে হল এক ব্যক্তিকে। হামলায় আহত হয়েছেন তিনি। শনিবার রাতে, ইকো পার্ক থানার অধীনে যাত্রাগাছি পশ্চিমপাড়ার এই ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় তিন মহিলা-সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ইকো পার্কের কাছে যাত্রাগাছি পশ্চিমপাড়া এলাকায় শনিবার অনেক রাত পর্যন্ত উচ্চৈঃস্বরে গানবাজনা চলছিল বলেঅভিযোগ। তা নিয়ে প্রতিবাদ জানিয়ে গান বন্ধের অনুরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দা শওকত আলি। তাই নিয়ে বচসার সূত্রপাত। অভিযোগ, বচসা চলাকালীন শওকতেরউপরে চড়াও হন অভিযুক্তেরা। ভারি কিছু দিয়ে মাথায় আঘাত করা হলে তাঁর মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায়লুটিয়ে পড়েন তিনি। গোলমাল শুনে ছুটে যান তাঁর পরিবারের সদস্যএবং স্থানীয়েরা। তাঁদের সঙ্গেও বচসা শুরু হয় অভিযুক্তদের। অভিযোগ, তাঁদের দিকেও ইটপাথর ছোড়েন অভিযুক্তেরা।

আক্রান্তের পরিবারের এক সদস্য জানান, তাঁদের বাড়িতে এক জনঅসুস্থ রয়েছেন। অত রাতে জোরে জোরে গানবাজনা চলায়ঘুমোতে পারছিলেন না তিনি। তাই তা বন্ধ করতে অনুরোধ করা হয়েছিল তাঁদের তরফে। তার পরে ফোনেখবর দেওয়ার কিছু সময় পরে পুলিশ এসে অভিযুক্তদের ধরে নিয়ে যায়। আহত শওকতকে তাঁর পরিবার হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর মাথায় একাধিক সেলাইপড়ে। স্থানীয়দের একাংশের অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া ইকো পার্ক থানার পুলিশের সামনেই অভিযুক্তেরা তাঁদের হুমকি দেন। অভিযুক্তেরা সম্ভবত মত্ত অবস্থায় ছিলেন বলে দাবিস্থানীয়দের। এর পরে ঘটনাস্থল থেকে সাত জনকে থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে তাঁদের গ্রেফতার করে পুলিশ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest police investigation harassment Loud Music

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy