Advertisement
E-Paper

ইডি দফতরে হাজিরা সোনা পাপ্পুর স্ত্রীর, জমি দুর্নীতি মামলায় ধৃত জয় কামদারের সূত্র ধরে উঠে আসে সোমা পোদ্দারের নাম

আগে ইডির তল্লাশিতে সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তাঁর স্ত্রীর নামে থাকা একটি সংস্থার সঙ্গে বেহালার ব্যবসায়ী জয়ের সংস্থার লেনদেনের হদিস পান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৪:৪০

জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সোমা পোদ্দারের স্বামী সোনা পাপ্পু এবং ব্যবসায়ী জয় কামদার।— ফাইল চিত্র।

গত ১৮ মে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার যখন ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন, স্বামীর সঙ্গে ছিলেন সোমা পোদ্দার। স্বামী গ্রেফতার হয়ে গিয়েছেন। মঙ্গলবার ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সোমা একা। সোনা পাপ্পু এবং জয় কামদারের বিরুদ্ধে যে জমি দখলের মামলা, তাতেই সোমাকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। ওই মামলাতেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস।

এর আগে ইডির তল্লাশিতে সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। তাঁর স্ত্রীর নামে থাকা একটি সংস্থার সঙ্গে বেহালার ব্যবসায়ী জয়ের সংস্থার লেনদেনের হদিস পান কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। জয়ের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট পেশ করে দিয়েছে ইডি। সোনা পাপ্পুর বিরুদ্ধে এখনও চার্জশিট পেশ হয়নি। তার আগে তাঁর স্ত্রী সোমাকে তলব ‘ইঙ্গিতপূর্ণ’।

অন্য দিকে, দক্ষিণ কলকাতার গোলপার্কে অশান্তির ঘটনায় কসবার সোনা পাপ্পুকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রথমে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরে ইডি হেফাজত থেকে জেলে ছিলেন তিনি।

Sona Pappu Case ED

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy