Advertisement
E-Paper

Manik Bhattacharya: টেট-দুর্নীতি মামলায় ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ইডির দফতর থেকে নিষ্ক্রমণ মানিকের

সূত্রের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে তল্লাশিতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে ইডি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৮:২৫
মানিক ভট্টাচার্য।

মানিক ভট্টাচার্য। ফাইল চিত্র।

১৩ ঘণ্টারও বেশি সময় ধরে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে জিজ্ঞাসাবাদ চলছে টেট-‘দুর্নীতি’ মামলায় অভিযুক্ত রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের!

টেট-কাণ্ডে অভিযুক্ত মানিককে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টাতেই সেখানে পৌঁছে যান তিনি। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শুক্রবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (অধুনা শিল্পমন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি-সহ যে ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি, তার মধ্যে ছিল মানিকের বাড়িও।

সূত্রের দাবি, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে ১৭ ঘণ্টার তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় সংস্থাটির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার ইডির দফতরে মানিককে তলব করা হয়েছে। এর আগে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ মানিককে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের সম্পত্তির হিসাব আদালতে জমা দিতে হয়েছিল।

TET TET Scam SSC recruitment scam West Bengal SSC Scam Manik Bhattacharya Partha Chatterjee TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy