সমঝোতার জন্য ইরান এবং আমেরিকাকে ফের আলোচনায় বসাতে চায় পাকিস্তান। সেই চেষ্টা চলছে। বুধবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। তাঁর সঙ্গে পাক মন্ত্রী মহসিন নকভিও রয়েছেন। সূত্রের খবর, আমেরিকার তরফে নতুন একটি বার্তা নিয়ে ইরানে গিয়েছেন মুনিররা। দ্বিতীয় দফার সমঝোতার আলোচনা প্রসঙ্গেই সেই বার্তা দেওয়া হয়েছে। ইরানের সরকারি সংবাদসংস্থা সূত্র উল্লেখ করে এই দাবি করেছে।
ইরানের সঙ্গে দু’সপ্তাহের সংঘর্ষবিরতি ঘোষণা করেছিলেন ট্রাম্প। তা-ও পাকিস্তানের মধ্যস্থতাতেই সম্ভব হয়েছিল বলে যুযুধান দু’পক্ষ দাবি করে। এর পর গত শনিবার ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসেন। তবে ২১ ঘণ্টার আলোচনাও ব্যর্থ হয়। ইরান ও আমেরিকা যুদ্ধ নিয়ে কোনও সমঝোতায় পৌঁছোতে পারেনি। পাকিস্তান জানিয়েছিল, তারা মধ্যস্থতা এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় বার দুই দেশকে মুখোমুখি বসাতে উদ্যোগী পাকিস্তান। মুনিরদের তেহরান সফরকে সমঝোতা এবং শান্তির উদ্যোগ পুনরুদ্ধারের শেষ চেষ্টা বলে মনে করছেন কেউ কেউ। মুনির এবং নকভিকে তেহরানের বিমানবন্দরে স্বাগত জানান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি।
আরও পড়ুন:
ইরানের সঙ্গে সংঘাত থামানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন, সংঘর্ষবিরতির মেয়াদ বৃদ্ধি করতে তিনি আর চান না। এবিসি নিউজ়কে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমার সত্যিই মনে হয়, আপনারা সামনে দারুণ দুটো দিন দেখতে চলেছেন।’’ অন্য কোনও বিকল্পের চেয়ে ইরানের সঙ্গে চুক্তি করতেই তিনি পছন্দ করবেন বলে দাবি করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সূত্র উল্লেখ করে দাবি করেছে, দ্বিতীয় বার ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ওয়াশিংটন। সেই আলোচনার নেতৃত্বেও থাকতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রতিনিধিদলে থাকবেন বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারে়ড কুশনার। ইসলামাবাদেই আলোচনা হবে। সূত্রের দাবি, ২১ ঘণ্টার আলোচনা ভেস্তে গেলেও মার্কিন প্রতিনিধিরা ইরানের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এক মার্কিন আধিকারিক এ প্রসঙ্গে বলেন, ‘‘ভবিষ্যতের বৈঠক নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনও দিনক্ষণ কিছু চূড়ান্ত হয়নি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত
-
‘আমরা জলদস্যুই’! হরমুজ়ে ইরানি জাহাজের ‘দখল’ প্রসঙ্গে মার্কিন নৌবাহিনীর প্রশংসা করলেন ট্রাম্প