মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভবানীপুর বিধানসভার বিএলএ এবং স্থানীয় নেতাদের বৈঠকের ঠিক পরদিনই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) শুনানিতে উত্তেজনা ছড়াল। শনিবার কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের সেন্ট জন্স ডায়োসেশন গার্লস স্কুলে আয়োজিত শুনানিতে ভোটারদের নথি জমা নেওয়া হলেও প্রাপ্তিস্বীকারের নথি (রিসিভড কপি) দেওয়া হচ্ছে না— এই অভিযোগ ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শুনানিকেন্দ্রে উপস্থিত ভোটারদের একাংশ অভিযোগ করেন, নাম সংশোধন বা পুনরায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর কোনও প্রাপ্তিস্বীকারপত্র দেওয়া হচ্ছে না। এতে ভবিষ্যতে সমস্যা হলে কী ভাবে প্রমাণ দেখাবেন, তা নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ অসীম বসু। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “কোনও সমস্যা হলে আমাকে জানাবেন। রিসিভড কপি না দিলে সেটাও আমাকে জানান।” পরে অসীম বলেন, “যে সব ভোটারের লজিক্যাল ডিসক্রিপেনসি রয়েছে, তাঁরা নিজেদের নাম ভোটার তালিকায় রাখতে বহু তথ্য ও নথি জমা দিচ্ছেন। অথচ তার বদলে কোনও রিসিভড কপি দেওয়া হচ্ছে না। আমরা স্পষ্ট ভাবে দাবি করেছি, প্রতিটি নথির রিসিভড কপি দিতে হবে। ভবিষ্যতে কোনও ভোটারের সঙ্গে অন্যায় হলে, সেই কপির ভিত্তিতেই প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়া যাবে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। ওই বৈঠকে তিনি নির্দেশ দেন, এসআইআর স্ক্রুটিনির দৈনিক রিপোর্ট কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে জমা দিতে হবে। মেয়রই প্রতিদিন সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে জানাবেন। এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্ব শেষে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ পড়ে, যাদের বেশির ভাগকেই ‘মৃত’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এর আগেও গত ডিসেম্বর মাসে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা আশঙ্কা প্রকাশ করেছিলেন, ‘আসল’ ভোটারদের নাম বাদ দিয়ে নকল ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হতে পারে। এসআইআরের শেষ পর্বে এসে সেই আশঙ্কাই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা