Advertisement
E-Paper

পিসিআর ভ্যানে চেপে টহলদারির সময় ভয় দেখিয়ে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের তিন কর্মী, শুরু তদন্ত

প্রাথমিক ভাবে পিসিআর ভ্যানের জিপিএস লোকেশন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন পুলিশের কর্তারা। তিন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগের সমর্থনে বেশ কিছু তথ্যপ্রমাণ মেলে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৬:২৩

— প্রতীকী চিত্র।

তোলাবাজির অভিযোগে সাসপেন্ড (নিলম্বিত) করা হল কলকাতা পুলিশের তিন কর্মীকে। সাব ইনস্পেক্টর, অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর এবং পুলিশের গাড়ির এক চালকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হল। পুলিশ সূত্রে খবর, এই তিন জনই উত্তর কলকাতার শ্যামপুকুর থানায় কর্মরত। তাঁরা পিসিআর ভ্যানে কর্মরত ছিলেন।

পুলিশের কর্তাদের কাছে অভিযোগ আসে, পিসিআর ভ্যানে টহলদারির সময় ওই তিন পুলিশকর্মী শ্যামপুকুর এলাকার কিছু ব্যবসায়ীর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। প্রাথমিক ভাবে পিসিআর ভ্যানের জিপিএস লোকেশন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন পুলিশের কর্তারা। তিন পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগের সমর্থনে বেশ কিছু তথ্যপ্রমাণ মেলে।

তার পরে অভিযুক্ত সাব ইনস্পেক্টর, অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর এবং পুলিশের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্তের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। তাঁদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন সরকার গঠন হওয়ার পরে দুর্নীতি নিয়ে জ়িরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির অভিযোগে রাজ্যের বেশ কয়েক জন তৃণমূল নেতা, কর্মী, কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। বেশ কয়েক জনের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে হিসাববহির্ভূত নগদ, ত্রাণের ত্রিপল, বালতি, এমনকি ডিজ়েলও। উত্তর ২৪ পরগনায় পাটখেত থেকেও বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি টাকা। এ বার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল।

Kolkata Police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy