একটি পর্যটন সংস্থার অফিসে আগুন লাগল। রবিবার, রফি আহমেদ কিদোয়াই রোডে। পুলিশ জানায়, ওই অফিসের শাটারের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভায়। দমকলের অভিযোগ, অফিসটিতে অগ্নি-নির্বাপণ ব্যবস্থা নেই। অন্য দিকে, শনিবার মাঝরাতে ব্যারাকপুরের চক কাঁঠালিয়ায় আগুনে পুড়ে যায় একটি কাঠের কারখানা। সামান্য আহত হন তিন কর্মী। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টায় আগুন নেভায়। স্থানীয়দের অভিযোগ, দমকল দেরিতে আসায় আগুন দ্রুত ছড়ায়। দু’টি ক্ষেত্রেই দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।