Advertisement
E-Paper

WB By Election: আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামেরা

আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বামেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৬:০৩
প্রার্থী ঘোষণা করলেন বিমান বসু

প্রার্থী ঘোষণা করলেন বিমান বসু

আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল বামেরা। বামফ্রন্ট সভাপতি বিমান বসু জানান, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বামেদের প্রার্থী হবেন পার্থ মুখোপাধ্যায়। অন্য দিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম প্রার্থী হবেন সায়রা শাহ হালিম।

গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভা কেন্দ্রেও প্রতিনিধিহীন হয়ে পড়ায় উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। রাজ্য সরকার প্রস্তুতির কথা জানাতেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে দেশের আরও কয়েকটি প্রান্তেও উপনির্বাচন হবে।

Left Front by election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy